সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর দিনব্যাপী বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ

August 13, 2023,

সালেহ আহমদ (লিপক) মৌলভীবাজার সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়কে পর্যায়ক্রমে মিড ডে মিলের আওতায় আনয়নের লক্ষ্যে মিড ডে মিল কার্যক্রম ও টিফিন বক্স বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ১০ আগষ্ট সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি একাটুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম ও টিফিন বক্স বিতরণের শুভ উদ্বোধন করেন।

৬নং একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ানের সার্বিক সহযোগিতায় এবং মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় বিদ্যালয়ের ১০৭ জন শিক্ষার্থীর মধ্যে উন্নতমানের খাবার ও টিফিন বাক্স বিতরণ করা হয়।

এছাড়াও দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এ অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (ব্যাগ, জ্যামিতি বক্স, ছাতা, কলম, পেন্সিল) বিতরণ করা হয় এবং ১০জন শিক্ষার্থীকে বাইসাইকেল দেয়া হয়।

উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিনের সঞ্চালনায় দিনব্যাপী সকল প্রোগ্রামে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এ সময় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com