বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

August 15, 2023,

স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৫ আগস্ট জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এ সময় নেছার আহমদ এমপি বলেন, ‘মানুষের প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভালোবাসা ছিলো সীমাহীন।

জাতির পিতার সমগ্র জীবনটাই ছিল যেন মানুষকে ভালবাসার। ত্যাগী ও সংগ্রামী নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তুলনা ইতিহাসে বিরল।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মো: মনজুর রহমান পিপিএম (বার), স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, পৌরমেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন, সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ইউনিট কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জামাল উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরীফ উদ্দিন, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ঋণের চেক বিতরণ, সমাজ সেবা অধিদপ্তরের দু:স্থ ব্যক্তিদের সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ, বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com