জাতীয় শোক দিবসে বিএনএসবি চক্ষু হাসপাতালের দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু অপারেশন ও ঔষধ বিতরণ

August 15, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দরিদ্র রোগীদের বিনামূল্যে ছানী অপারেশন ও ঔষধ বিতরণ কার্যক্রম ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাাহিদ আহমেদ চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও অপরেশন শেষে গরীব রোগীদের মধ্যে ফ্রি ঔষধ ও চশমা বিতরণ করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় গরীব দুঃখী মানুষের পাশে ছিলেন তাদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন।

কিন্তুু ঘাতকরা তাকে বাচঁতে দেয়নি। বিএনএসবি চক্ষু হাসপাতাল যেভাবে মানুষকে সেবাদান করছে ও প্রান্তিক জনোগোষ্ঠীর মানুষজনের চোখের আলো বিনামূল্যে ফিরিয়ে দিচ্চেন তা প্রংশসীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনএসবি চক্ষু হাসপাতালের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের জুনিয়র প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক জাকের।

আলোচনা সভাশেষে ৫০ জন গরীব অসহায় মানুষ মধ্যে বিনামূল্যে ছানী অপারেশন রোগীদের ঔষধ বিতরণ করেন জেলা প্রশাসক। দোয়া পরিচালনা করেন হাসপাতালের ইমাম হাফেজ ফয়ছল আহমদ। সব শেষে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com