মৌলভীবাজারে সাঈদীর গায়েবানা জানাযার অনুমতি দেওয়া হয়নি

August 16, 2023,

স্টাফ রিপোর্টার॥ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযার আয়োজন জামায়াত ইসলাম করতে চাইলে অনুমতি পায়নি।

বুধবার ১৬ আগস্ট জোহরের নামাজের পর শহরের টাউন ঈদগাহ ময়দানে এই জানাযার আয়োজন করতে চায় মৌলভীবাজার জামায়াত ইসলাম।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান জানান, এ বিষয়ে আমাদের অবগত করেনি জামায়াত। আর অবগত করলেও তাদের এমন আয়োজনের অনুমতি দেওয়া হবে না।

মৌলভীবাজার জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী বলেন, গায়েবানা জানাজার পরিবর্তে প্রতিটি জেলা উপজেলার প্রতি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com