বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

সালেহ আহমদ (স‘লিপক)॥ মৌলভীবাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে পালন করেছে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন।
মঙ্গলবার ১৫ আগষ্ট শ্রীমঙ্গল সড়কস্থ সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।
প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, সহ-সভাপতি মসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশাদ আলী খোকন।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন আয়োজিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের উপ-মহিলা সম্পাদক যুবনেত্রী সৈয়দা সানজিদা মহসীন, মৌলভীবাজার জেলা ও বিভিন্ন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী ও সংগঠন এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।



মন্তব্য করুন