বীর মুক্তিযোদ্ধাদের সাথে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স‘লিপক)॥ বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)।
শনিবার ১৯ আগস্ট সকাল ১১টায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে বীর মুক্তিযোদ্ধারা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি তাঁদের সকলের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ জাতীর শ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত ব্যক্তি। বীর মুক্তিযোদ্ধাসহ মৌলভীবাজারের সকল শ্রেণির নাগরিকদের হাসি মুখে সেবা দিতে মৌলভীবাজার জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন