সিআরপি মৌলভীবাজার রোগীদের সুবিধার্থে আবাসিক ব্যবস্থার শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ সিআরপি মৌলভীবাজার আফসারুল ও আক্তারুল হক কেন্দ্রে দূর থেকে আসা রোগীদের সুবিধার্থে আবাসিক ব্যবস্থার শুভ উদ্বোধন হয়েছে।
১৯ আগষ্ট ফ্রেন্ডস অব সিআরপি মৌলভীবাজারের উদ্যোগে, স্থানীয় সিআরপির সভাপতি ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে সিআরপি আফসারুল ও আক্তারুল হক কেন্দ্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেছার আহমদ এমপি।
বিশেষ অতিথি সিআরপির পরিচালক অধ্যাপক ড. সোহরাব হোসেন সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী কর্মকর্তা সহ শহরের গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য পেশ করেন ফ্রেন্ডস অব সিআরপির সাধারণ সম্পাদক এ,কে,লুৎফুল হক। অনুষ্ঠানে আবাসিক ব্যবস্থার ২০টি বেড সহ যাবতীয় আসবাবপত্র দান করার জন্য “সেতু বন্ধন-৮৮” ও বেঙ্গল মিট, মৌলভীবাজার শাখার মালিক প্রবাসী আতাউর রহমানকে মৌলভীবাজার জেলা বাসীর পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করেন।
আফসারুল ও আক্তারুল হক কেন্দ্রে প্রকৌশলী সৈয়দ আব্দুল গাফফারের বড় অঙ্কের আর্থিক সহযোগিতা ও অন্যান্য দানশীল ব্যাক্তিবর্গ ও সিআরপির সহযোগিতা সম্পর্কে সভায় প্রকাশিত স্মরনিকার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় সদর উপজেলা চেয়ারম্যান সভায় মোঃ কামাল হোসেন, সাউথ সিলেট কোম্পানীর পরিচালক হাসিব খান বাবু, এমবি ক্লথ স্টোর এর স্বত্বাধীকারী নুরুল ইসলাম কামরান, বিলাস এর স্বত্বাধীকারী সুমন আহমদ, সৈয়দ হারুনুর রশিদ। বাজাজ মটরসের ৫ লক্ষ টাকা প্রদানের ঘোষণা স্মরণীয় হয়ে থাকবে।
প্রবাসী প্রকোশলী সৈয়দ আব্দুল গাফফার শুরু থেকে সিআরপির প্রতি তার অবদানের বিবরণ পেশ করেন। সিআরপির পরিচালক অধ্যাপক ড. সোরহাব হোসেন জানান কেন্দ্রের ভবনটি হবে ছয় তলা বিশিষ্ট। ইতিমধ্যে দোতলা নির্মিত হয়েছে।
পরবর্তিতে চার তলা নির্মাণে এবং পক্ষাগাত রোগীদের চিকিৎসা সেবা ও পর্ণবাসন কর্মসূচির জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তিবর্গকে আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে আসার অনুরোধ করেন।
সভাপতি সভার সমাপ্তি ভাষনে এ কেন্দ্রের উন্নয়নে দানশীল ব্যাক্তিদের ও প্রতিষ্ঠানকে আর্থিক সাহায্যের আবেদন করেন। উক্ত সাহায্য পক্ষাগাত রোগীর পুর্ণবাসনে সহায়ক হবে।
তাছাড়া ফ্রেণ্ডস অব সিআরপি মৌলভীবাজার কমিটির মাসিক সভার মাধ্যমে কেন্দ্রের তথ্য সম্পর্কে দানশীল ব্যাক্তিবর্গকে সম্পৃক্ত করা যাবে।
উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। শেষে প্রধান অতিথি ফিতা কেটে আবাসিক ব্যবস্থার শুভ উদ্বোধন করেন।



মন্তব্য করুন