মৌলভীবাজার পৌর জামাতের আমির গ্রেফতার
August 24, 2023,

স্টাফ রিপোর্টার॥ বিশেষ ক্ষমতা আইনে বাংলাদেশ জামায়তে ইসলাম মৌলভীবাজার পৌর শাখার আমির মোঃ তাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ২৩ আগস্ট রাত ৯ টার দিকে শহরের প্রেসক্লব মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। তাজুল ইসলাম কুলাউড়া উপজেলার মাইজগাঁও গ্রামের মৃত সফর উদ্দিন’র ছেলে।
এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী নিশ্চিত করে জানান, তাজুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক মামলা রয়েছে। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।



মন্তব্য করুন