মৌলভীবাজারে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাঁধায় প্রতিবাদ

August 26, 2023,

স্টাফ রিপোর্টার॥ অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, প্রস্তাবিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩ বাতিল, নিত্যপণ্যের দাম কমানো, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলার ২৪ আগস্ট রাজনগর বাজারে সমাবেশ চলাকালে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ২৫ আগস্ট ২০২৩ মৌলভীবাজার চৌমুহনায় বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি জেলা কমিটির সাবেক সভাপতি এড. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, সিপিবির জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর জয়েস এবং সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী।

সমাবেশ পরবর্তী মিছিল শুরুর প্রাক্কালে পুলিশ বাঁধা প্রদান করে। পুলিশ বাধা অতিক্রম করে কিছু দূর মিছিল অগ্রসর হলে পুনরায় পুলিশী বাধায় মিছিল বন্ধ করে দেয়। বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখা পুলিশের এহেন আচরণের তীব্র নিন্দা জানায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com