মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে ১৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ

August 27, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের আওতাধীন সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবারহ গ্যাস বিতরণ পাইপলাইন কাজের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

রোববার ২৭ আগস্ট সকাল ৮টা থেকে গ্যাস বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। এটি রাত ১০টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা বন্ধ থাকবে।

মৌলভীবাজারস্থ জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এক নোটিশে এ তথ্য জানিয়েছে।

জালালাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয় মৌলভীবাজারের ব্যবস্থাপক প্রকৌশলী মো: ছানোয়ার হোসেন জানান, গ্যাস বিতরণ পাইপলাইনে কিছু কাজের জন্য মৌলভীবাজারের আওতাধীন সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবারহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এর মধ্যে মৌলভীবাজার শহর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা উল্লেখযোগ্য।

কারিগরি জনিত কারণে গ্যাস বন্ধের সময়ের হ্রাস-বৃদ্ধি হতে পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com