সংস্কৃতি সংগঠক মতিউর রহমানের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

August 27, 2023,

সালেহ আহমদ (লিপক) বাংলাদেশ বাউল সমিতি মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা সংস্কৃতি সংগঠক ও পৃষ্ঠপোষক মতিউর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি বৃহস্পতিবার ২৫ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফেরার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিঃসন্তান মতিউর রহমান মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, একমাত্র ভাই, ভাতিজা-ভাতিজিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগগ্রাহী রেখে গেছেন।

রোববার ২৭ আগষ্ট বাদ আসর মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের দামিয়া গ্রামে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

যুক্তরাজ্যের লেস্টার সিটিতে বসবাসকারী সংস্কৃতি সংগঠক ও পৃষ্ঠপোষক মতিউর রহমান বাংলাদেশ বাউল সমিতি মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা ও শাহ্ মোস্তফা বাউল শিল্পী গোষ্ঠী’র প্রধান উপদেষ্টা ছিলেন।

বাউলশিল্পী শেখ জাহাঙ্গীরের বোনজামাই মতিউর রহমান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

মতিউর রহমান ডায়বেটিস ও শারীরিক জটিলতা নিয়ে ঢাকার স্পেশালাইডজ হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।

২৫ আগষ্ট চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজার অতিক্রমকালে সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি গাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সংস্কৃতি সংগঠক ও পৃষ্ঠপোষক মতিউর রহমানের মৃত্যুতে বাংলাদেশ বাউল সমিতি মৌলভীবাজার জেলা শাখা ও শাহ্ মোস্তফা বাউল শিল্পী গোষ্ঠী শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

এছাড়াও মতিউর রহমানের মৃত্যুতে বাংলাদেশ বাউল সমিতি কেন্দ্রীয় কমিটি, মৌলভীবাজার সদর উপজেলা ও রাজনগর উপজেলা শাখা, এতিম শাহ্ (রহ.) বাউল শিল্পী গোষ্ঠী, আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক), শ্রদ্ধাঞ্জলি সাহিত্য পরিষদ, বাংলাদেশ পোয়েটস্ ক্লাব মৌলভীবাজার জেলা শাখা, ইসলামে অনিয়ম দূর্নীতি প্রতিরোধ আন্দোলন, আলা হযরত (রহ.) ক্বেরাত প্রশিক্ষণ প্রকল্প, মোঃ মাসুদ ফাউন্ডেশনসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com