মৌলভীবাজারে ম্যাটস শিক্ষার্থীদের ছাত্র ধর্মঘট ও পরীক্ষা বর্জন

August 28, 2023,

স্টাফ রিপোর্টার॥ অসংগতিপূর্ণ নামে বোর্ড গঠনের সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ডে গঠন করাসহ ৪ দফা দাবিতে ছাত্র ধর্মঘট ও পরীক্ষা বর্জন করেছেন মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

সোমবার ২৮ আগস্ট দুপুরে শহরের প্রেসক্লাব সম্মুখে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এসোসিয়েশন, মৌলভীবাজার ম্যাটস জেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।

উল্লেখিত ৪ দফা দাবিগুলো হলো- কর্ম সংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ, এ্যালাইসড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, ইন্টার্ণশীপ বহালসহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।

বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশ সাবেক সিনিয়র সহ-সভাপতি কেন্দ্রীয় কার্যিনির্বাহী সংসদ মো: কিবরিয়া, সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী মুবিনুল হক, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসির আতিক খান ফাহাদ, সাবেক সভাপতি বিকাশ মল্লিক, আহবায়ক নেওয়াজসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com