মৌলভীবাজারে পলিসি ফোরামের মাসিক সভা
August 29, 2023,

স্টাফ রিপোর্টার॥ জেলা পলিসি ফোরামের আয়োজনে পি.ফর.ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ই্উনিয়ন বাংলাদেশ মন্ত্রী পরিষদ বিভাগের সহযোগিতায় চলতি বছরের আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৯ আগষ্ট সকালে জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিতোষ দেব’র পরিচালনায় স্থানীয় ইয়ুথ এন্ড ইয়ুথ ওমেন্স অর্গানাইজেশনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা পলিসি ফোরামের ১৬ জন সদস্য অংশগ্রহণ করেন। সিটিজেনস চার্টার, তথ্য অধিকার আইন, জাতীয় শোদ্ধাচার কৌশল, অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা বিষয়ে মূল্যায়ন নিয়ে গনসচেতনামূলক অনুষ্ঠান তৈরীতে গুরুত্ব প্রদান করা হয়।



মন্তব্য করুন