মৌলভীবাজারসহ আশেপাশে ভূমিকম্প অনুভূত
August 29, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারসহ সিলেটের আশেপাশের বেশকিছু জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
মঙ্গলবার ২৯ আগস্ট দুপুর ১টা ১৪ মিনিটের দিকে এই ভূমিকম্প হয়। এ ভূমিকম্পনের রিকটার স্কেলের মাত্রা রেকর্ড হয় ৪ দশমিক ৬।
সিলেট আবহাওয়া অফিস প্রাথমিকভাবে জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তি স্থান হচ্ছে সিলেটের জৈন্তাপুর থেকে ১৮ কিলোমিটারের দূরে ভারতের ডাউকি।
এদিকে ভূমিকম্পের পর থেকে সিলেটে নগরবাসীর মনে আতঙ্ক দেখা দিয়েছে। সোমবার ১৪ আগস্ট রাত ৮ টা ৪৯ মিনিটের দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়।
সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার কাছাকাছি বলে জানা যায়। ওই ভূমিকম্পনের রিখটার স্কেলে যার মাত্রা ৫ দশমিক ৫।
এর কিছুদিন আগেও সিলেটে এরকম একটি ভূমিকম্প হয়েছে। সিলেট ভূমিকম্প প্রবণ অঞ্চল হওয়ায় প্রায়শই ভূমিকম্পের ঘটনা ঘটে।



মন্তব্য করুন