মৌলভীবাজারে পলিসি ফোরামের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
August 30, 2023,

স্টাফ রিপোর্টার॥ পিফরডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ই্উনিয়ন বাংলাদেশ মন্ত্রী পরিষদ বিভাগের সহযোগিতায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩০ আগষ্ট সকালে জেলা পলিসি ফোরামের আয়োজনে জেলা প্রশাসকের খাস কামরায় নজরুল ইসলাম মুহিব’র সভাপতিত্বে ও পরিতোষ দেব’র পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম।
মতবিনিময়কালে জেলা প্রশাসক পলিসি ফোরামের বিভিন্ন কার্যক্রমের খোজখবর নেন, চলমান কার্যক্রমকে আরও গতিশীল করা লক্ষ্যে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভা শেষে জেলা পলিসি ফোরামের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।



মন্তব্য করুন