বড়লেখায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

December 14, 2024,

আব্দুর রব : বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার ১৪ ডিসেম্বর উপজেলা পরিষদ সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com