বড়লেখায় আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩
December 14, 2024,

আব্দুর রব, বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থীর এজেন্টদের উপর হামলার ঘটনায় সম্পৃক্ত বিএনপি নেতার হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামি উপজেলার তালিমপুর ইউনিয়নের হাল্লা গ্রামের আওয়ামী লীগ নেতা মো. জামাল উদ্দিনসহ ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ১৩ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অপর দুই গ্রেফতারি পরোয়ানা ভূক্ত আসামি হলেন- মো. উনু মিয়া (৩২) ও আব্দুল হান্নান (৫৩)।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম জানান-আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৩ আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন