শেখ হাসিনা তার বাবা হত্যার প্রতিশোধ নিতেই এদেশে আসে : বড়লেখায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা মাহিদুর

December 21, 2024,

আব্দুর রব : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান বলেছেন, শেখ হাসিনা তার বাবা শেখ মুজিবুর রহমানের হত্যার প্রতিশোধ নিতেই এদেশে ফিরে আসে। গত ১৫ বছর লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করেছে, গুম করেছে, হত্যা করেছে। আওয়ামী লীগ শুধু ভোট চোরের দল নয়, জনগণের ও দেশের সম্পদ লুটকারি দল। ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগ বিএনপি বৃথা যেতে দেবে না।

তিনি বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর বিকেলে বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নে বিএনপি, যুবদল, কৃষক দল ও ছাত্রদল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপি ইটালি শাখার সভাপতি সাব্বির আহমদের সভাপতিত্বে ও বর্নি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আক্তার হোসেন রেদওয়ানের সঞ্চালনায় ফকিরবাজার উচ্চ বিদ্যালয় মাটে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা শরিফুল হক সাজু, বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা শাখার প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক মুক্তাদির হোসেন মিছবাহ, স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, পর্তুগাল বিএনপির সদস্য সচিব ছয়েফ আহমদ সুইট, মৌলভীবাজার জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com