বড়লেখা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রুমেল গ্রে*ফতার
May 3, 2025,

আব্দুর রব : বড়লেখা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রুমেল আহমদকে পুলিশ গ্রেফতার করেছে।
১ মে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার মুড়িলগুল (অজমীর) এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেফতার যুবলীগ নেতা রুমেল আহমদ মুড়িরগুল (অজমীর) এলাকার মৃত মাহমদ আলীর ছেলে।
থানার ওসি মো: আবুল কাশের সরকার জানান, একটি রাজনৈতিক মামলার অভিযোগ তদন্তে যুবলীগ নেতা রুমেল আহমদের সম্পৃক্ততা পাওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। ওই মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন