বড়লেখায় যুবলীগ সাধারণ সম্পাদক দুলাল গ্রে/ফতার

May 21, 2025,

আব্দুর রব : বড়লেখা থানা পুলিশ মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক দুলাল আহমদকে গ্রেফতার করেছে। তিনি কাশেমনগর গুচ্ছগ্রামের নুরুজ আলীর ছেলে। ২১ মে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

থানার ওসি মো: আবুল কাশেম সরকার জানান, বড়লেখা থানার একটি রাজনৈতিক মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি হিসেবে যুবলীগ নেতা দুলাল আহমদকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com