বড়লেখায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফ/তার
May 24, 2025,

আব্দুর রব : বড়লেখা থানার এসআই আব্দুর রউফের নেতৃত্বে পুলিশ শুক্রবার বিকেলে পৌরশহর থেকে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার সম্পাদক ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী বাবর হোসেন শিপলুকে গ্রেফতার করেছে। ২৩ মে শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
থানার ওসি মো: আবুল কাশেম সরকার জানান, গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবর হোসেন শিপলু বড়লেখা থানার একটি রাজনৈতিক মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি। শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন