বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক ইউএইচএফপিও ডা. রত্নদীপের পিতৃবিয়োগ

June 14, 2025,

আব্দুর রব : বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসের বাবা তরুণ কুমার বিশ্বাস (৮০) শুক্রবার ১৩ জুন সকাল ১১:৩৫ মিনিটে সিলেটস্থ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত ননা অসুখে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র ও অত্মীয়-স্বজন রেখে গেছেন।

শুক্রবার বিকেলে গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের সংগ্রাম রায়ের পাড়ায় নিজ বাড়িতে তার মরদেহের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

এদিকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, বড়লেখা প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, বর্তমান সভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি খলিলুর রহমান, ইকবাল হোসেন স্বপন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রব, সাংবাদিক তপন কুমার দাস, এজে লাভলু প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com