বিএসএফের পুশইন অব্যাহত, বড়লেখা সীমান্তে আ/টক দুইজনকে থানায় সোপর্দ

July 6, 2025,

আব্দুর রব : বড়লেখার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন অব্যাহত রয়েছে। শনিবার ৫ জুলাই ভোরে ১০ জনকে পুশইনের পর রবিবার ভোরে আরো দুই বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে বিএসএফ। তবে, বিজিবির টহল বাহিনী তাদের আটক করে পরিচয় সনাক্তের পর বিকেলে থানায় সোপর্দ করেছে।

৫ জুন শনিবার ভোরে বিএসএফের পুশইনকৃত বিজিবির হাতে আটক বাংলাদেশি নাগরিকরা হলেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পূর্ব আমতলী গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে মো: শহিদুল ইসলাম (৫৫) ও গাজীপুর জেলার বোর্ডবাজার গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে নার্গিস আক্তার (৪৩)। এরা দীর্ঘ আগে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গমণ করেছিল।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক  চৌধুরী জানান, নিউ পাল্লাথল বিওপি এলাকা থেকে বিজিবির টহল দল দুই ব্যক্তিকে আটক করে। তার অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। পরিচয় সনাক্তের পর রবিবার বিকেলে তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।

ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, রবিবার বিকেলে জিডি মুলে বিজিবি দুই ব্যক্তিকে থানায় সোপর্দ করেছে। এদের পরিবারের সাথে যোগাযোগ চলছে। স্বজনরা এসে জিম্মায় নিলে তাদের ছেড়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com