বড়লেখায় যুবদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ
July 21, 2025,

আব্দুর রব : অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ২০ জুলাই রোববার বিকেলে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌরশহরের উত্তর চৌমুহনী থেকে শুরু করা বিক্ষোভ মিছিলটি দক্ষিণবাজার পর্যন্ত প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেছে।
বিক্ষোভ পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সাজু, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল জব্বার, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মুজিব প্রমুখ।



মন্তব্য করুন