জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষ্যে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের র‌্যালি ও ফ্রি চিকিৎসা ক্যাম্প

July 29, 2025,

আব্দুর রব : জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষ্যে ২৮ জুলাই সোমবার বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে র‌্যালি, আলোচনা সভা ও হাকালুকি উপ-স্বাস্থ্য কেন্দ্রে সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে হাকালুকি হাওরপারের দুই শতাধিক নারী-পুরুষ ও শিশু রোগিকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

র‌্যালি পরবর্তী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার। পরিসংখ্যান বিদ সুমন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালটেন্ট ডা. রামেন্দ্র সিংহ, মেডিকেল অফিসার ডা. প্রিয়াংকা ভট্টাচার্য্য, ডা.  মোছা. শারমীন আক্তার, ডা. নাজমূল হাছান, ডা. আব্দুল্লাহ আল মামুন, হাসপাতালের প্রধান সহকারী মো: সেলিম রেজা

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com