বড়লেখায় তালামীযের উদ্যোগে দুই শতাধিক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

July 29, 2025,

বড়লেখায় প্রতিনিধি : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এবারের দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ দুই শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার ২৭ জুলাই বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদ হাসান চৌধুরী বলেন, বিশ্বায়নের যুগে দেশের উন্নয়নে মেধার বিকল্প নেই। মেধাবীরাই সমাজকে নেতৃত্ব দেবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের সম্পদ। তোমরা যে সফলতা অর্জন করেছ, সে জন্য তোমাদের উৎসাহিত করতে আজকের এই সংবর্ধনা। তোমাদের চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে সঠিক পথ প্রদর্শনের পাশাপাশি নৈতিকতা চর্চায় উৎসাহিত করার জন্য তালামীযে ইসলামিয়া কাজ করছে। কেননা নৈতিকতা ব্যতীত কোনও জ্ঞানই প্রকৃত অর্থে কাজে আসবে না। আমরা সকলেই আদর্শবান মানুষ হতে চাই। তোমরা আদর্শবান মানুষ হবে, এটাই আমাদের কামনা।

অনুষ্ঠানে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, অস্ত্র ছাড়ো, কলম ধরো, জ্ঞানের আলোয় জীবন গড়। এটাই বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া চায়। প্রত্যেক শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যদি সঠিকভাবে মূল্যায়ন করে শিক্ষাদীক্ষা, কাজ ও অভিজ্ঞতার মাধ্যমে তৈরি করা হয়, তবে তারা তৈরি হবে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে। সঠিক নেতৃত্ব দিয়ে তারা পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সমাধানে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলা শাখার সভাপতি রুবেল আহমদ সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাবেক সভাপতি মুফতি মাওলানা বেলাল আহমদ, সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় জোন সিলেটের সাধারণ সম্পাদক মো: মাহদি বিন আব্দুল আজিজ, মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ, উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা আব্দুর রহমান, লতিফিয়া কারী সোসাইটির সভাপতি মাওলানা কে এম ছালেহ আহমদ কবির এবং পৌর আল-ইসলাহ সভাপতি মাওলানা আব্দুল লতিফ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com