বড়লেখা উপজেলায় আস সুন্নাহ জনকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে গোলটেবিল বৈঠক

August 2, 2025,

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলায় আস সুন্নাহ জনকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

২ আগস্ট শনিবার বড়লেখা উপজেলার হাজীগঞ্জ বাজারের জলি ম্যানসনে আস সুন্নাহ জনকল্যাণ ফাউন্ডেশন বড়লেখা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি কাজী মাওলানা এনামুল হক এর সভাপতিত্বে ইসলামী রাষ্ট্র কায়েমের প্রচেষ্টায় শর-ঈ হুকুম এবং বিরোধিতা কারীর শর-ঈ পরিচয় শীর্ষক গোলটেবিল বৈঠকে অনুষ্ঠিত হয়।

গোলটেবিল বৈঠকে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা এনামুল হক সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা তৈবুর রহমান সাধারণ সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী, মৌলভী লোকমান আহমেদ সহ-সভাপতি বাংলাদেশ ইসলামী আন্দোলন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মী মুন্সি শরিফুল ইসলাম মাওলানা, জাহিদুল ইসলাম, মুফতি জিয়াউল হক, মুফতি আব্দুল্লাহ আল মামুন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com