বড়লেখায় সাজাপ্রাপ্ত দুই আ/সামি গ্রে/ফতার
August 3, 2025,

স্টাফ রিপোর্টার : বড়লেখা থানার পুলিশের অভিযানে মাদক মামলায় আদালতের দেওয়া সাজাপ্রাপ্ত দুই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
২ আগস্ট শনিবার বড়লেখা থানা পুলিশের পৃথক অভিযানে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি সেলিম আহমদ এবং সাজু আহমদকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর বড়লেখা থানার দক্ষিণভাগ এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছিল। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে দণ্ডাদেশ ঘোষণা করা হয়। গ্রেফতারকৃতদের ৩ আগস্ট রবিবার যথাযথ পুলিশ স্কটসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন