হাকালুকি হাওর সংরক্ষণের সুরক্ষা আদেশ জারির বিষয়ে গণশুনানী

August 4, 2025,

আব্দুর রব : দেশের সর্ববৃহৎ মিঠাপানির জলাভূমি হাকালুকি হাওর সংরক্ষণের জন্য সুরক্ষা আদেশ জারির বিষয়ে জুড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে ৩ আগস্ট রোববার বিকেলে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসন ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থা এই গণশুনানীর আয়োজন করে। এতে হাকালুকি হাওর বেষ্টিত বড়লেখা, কুলাউড়া ও জুড়ী উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, মৎস্য ও কৃষি র্ককর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী, কৃষক ও মৎস্যজীবি প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

গণশুনানীতে সভাপতিত্ব করেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ লুৎফুর রহমান। গণশুনানীতে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাহিনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন জুড়ী ইউএনও বাবলু সূত্রধর, বড়লেখা ইউএনও গালিব চৌধুরী।

হাওর সংরক্ষণে সুরক্ষা আদেশ জারির পক্ষে মতামত প্রদান করে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জুড়ী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মনিরুজ্জামান, জুড়ী উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল আলম খান, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম, বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম, জুড়ী দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, এনজিও প্রতিনিধি তৌহিদুল ইসলাম, সাংবাদিক মনিরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com