বড়লেখা জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
August 6, 2025,

আব্দুর রব : বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ আগস্ট মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাবিজ, উপজেলা শিক্ষা অফিসার একেএম জুবায়ের আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।



মন্তব্য করুন