জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বড়লেখায় বিএনপির বিজয় র‌্যালি ও পথসভা

August 5, 2025,

আব্দুর রব : জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ৫ আগস্ট মঙ্গলবার দুপুরে পৌরশহরে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় বিজয় র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন মিঠু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ, জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, যুগ্ম আহ্বায়ক আলাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমান, সুজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিম বখত মুসা, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com