বড়লেখায় ১৯ সামাজিক সংগঠনকে সম্মাননা প্রদান

August 16, 2025,

আব্দুর রব : বড়লেখায় সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বড়লেখা প্রেসক্লাবসহ ১৯ সামাজিক সংগঠনকে সম্মাননা সনদ প্রদান করেছে প্রবাসী কল্যাণ পরিষদ। ১৫ আগস্ট শুক্রবার বিকেলে ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এই সম্মাননা সনদ প্রদানের সভা অনুষ্ঠিত হয়।

প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক মস্তফা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল মোহাইমীন, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি ম্রাদাসার সহকারি অধ্যাপক মোশারফ হোসেন সবুজ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, সহকারি শিক্ষক জাকির হোসেন, সমাজসেবক আমিনা বেগম ডলি, টিম ফর কোভিড ডেথ বড়লেখা ও জুড়ীর প্রতিষ্ঠাতা সভাপতি সাহাব উদ্দিন, বড়লেখা পাবলিকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরুণ সমাজসেবক মাহতাব আল মামুন, ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com