বড়লেখায় বিসিবি’র বয়সভিত্তিক ক্রিকেটার প্রাক-বাছাই

August 30, 2025,

আব্দুর রব : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে জেলা দল গঠনের লক্ষ্যে অনুর্ধ ১৪, অনুর্ধ ১৬ ও অনুর্ধ ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার প্রাক-বাছাই কার্যক্রম শনিবার ৩০ আগস্ট বড়লেখার এবাদুর রহমান চৌধুরী  টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা কোচ রেজওয়ান মজুমদার রুমন ও সহকারী কোচ সৈয়দ সুফি মাহমুদ রিন্টু দিনব্যাপী এ বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮০ জনেরও অধিক ক্রিকেটার অংশ নেন।

বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন, জুড়ি কোয়াবের সভাপতি আব্দুল আউয়াল, জুড়ি কোয়াব কর্মকর্তা রাসেল আহমদ, বড়লেখা কোয়াবের অতিরিক্ত সাধারণ সম্পাদক শেহনাজ আহমদ, সহ-সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, সহ-দপ্তর সম্পাদক  রেদওয়ান আহমদ, বড়লেখা উপজেলা দলের খেলোয়াড় শাকিল আহমদ, জাহান চৌধুরী ও নয়ন আহমদ প্রমুখ।

কোয়াবের বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন বলেন, ‘কোয়াব সবসময় বয়সভিত্তিক ক্রিকেটারদের জন্য কাজ করে আসছে। এখান থেকেই আগামী দিনের শান্ত, এবাদত, শাহনাজদের মতো প্রতিভাবান ক্রিকোঁর তৈরি হবে।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com