বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বড়লেখায় শিক্ষার্থীদের সহায়তা প্রদান

September 9, 2025,

বড়লেখা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র পক্ষ থেকে বড়লেখায় শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা হয়।

৯ সেপ্টেম্বর মঙ্গলবার বড়লেখা সরকারী ডিগ্রী কলেজ, দাসের বাজার আদর্শ কলেজ, উত্তর শাহবাজপুর ও পথারিয়া কলেজের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান, বড়লেখা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর সম্পন্ন।

পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি। তিলাওয়াত পেশ করেন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাফিজ সুমন আহমদ।

বড়লেখা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বড়লেখা সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা স্নেহভাজন সানোয়ার হোসেন তানভীর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালি ফসল বড়লেখা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও বড়লেখা উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো: শরিফুল ইসলাম বাবলু।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সাদিকুর রহমান সাদিক, সিরাজুল ইসলাম রিপন, জুয়েল আহমদ, পৌর ছাত্রদল নেতা রাহাত হোসেন সামি।

স্বাগত বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মাসুমুর রহমান মাসুম। বড়লেখা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ ও উত্তর শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন আহমদ’র যৌথ সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com