ক্যালিফোর্নিয়া বিএনপির উপদেষ্ঠা নির্বাচিত হলেন বড়লেখার মাহতাব আহমেদ

September 14, 2025,

আব্দুর রব : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপির উপদেষ্ঠা নির্বাচিত হয়েছেন বড়লেখার কৃতী সন্তান, বিএনপি নেতা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ি মাহতাব আহমেদ। মাহতাব আহমেদ বড়লেখা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আবুল হোসেন গিয়াসের ছোটভাই। মাহতাব আহমেদ শুধু বিএনপির রাজনীতির সাথেই সম্পৃক্ত নন, রাজনীতির পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নেও কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখছেন। দীর্ঘদিন অত্যন্ত আন্তরিকতার সাথে সিলেটের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ক্যালিফোর্নিয়ার সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সংগঠনটির এক্সিকিউটিভ মেম্বার হিসাবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিএনপির উপদেষ্টা নির্বাচিত হওয়ায় নিজ উপজেলা বড়লেখায় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মাঝে চলছে আনন্দ-উচ্ছ্বাস।

বিএনপির যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মতো বিশাল একটি ইউনিটের উপদেষ্ঠা নির্বাচিত হওয়ায় বড়লেখার কৃতী সন্তান মাহতাব আহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মৌলভীবাজার-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দিন আহমেদ মিঠু, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সাবেক সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com