জেলার শ্রেষ্ট থানা নির্বাচিত হওয়ায় বড়লেখা থানার ওসি মাহবুব ও এসআই সুব্রত পুরষ্কারে ভূষিত
September 15, 2025,

আব্দুর রব : আগষ্ট মাসে গ্রেফতারী পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনসহ থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সফলতা অর্জনের জন্য জেলার সাত থানার মধ্যে শ্রেষ্ট থানা নির্বাচিত হয়েছে বড়লেখা থানা।
সোমবার দুপুরে জেলা পুলিশ মৌলভীবাজার কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা মৌলভীবাজার জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাকে পুরষ্কার ও প্রদান করেন।
এছাড়াও আগষ্ট মাসে বিভিন্ন মামলার রহস্য উদঘাটন এবং গ্রেফতারী পরোয়ানা তামিলের জন্য বড়লেখা থানার এসআই সুব্রত চন্দ্র দাসকে জেলার শ্রেষ্ট এসআই নির্বাচিত ঘোষণা দিয়ে পুলিশ সুপার, এমকেএইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা তাকেও জেলা শ্রেষ্ট এসআই’র পুরষ্কার প্রদান করেন।



মন্তব্য করুন