বড়লেখায় ফেসবুকে জাপা নেতার পদত্যাগের স্টেটাস

আব্দুর রব : নিজেকে বড়লেখা উপজেলা জাতীয় পার্টির এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) স্বেচ্ছায় জাতীয় পার্টি থেকে পদত্যাগের স্টেটাস দিয়েছেন জাপা নেতা আলী আজাদ।
‘আলী আজাদ রাইটার বড়লেখা’ নামক ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ‘ধামি মোহাম্মদ আলী আজাদ দীর্ঘ ৪০ বছর জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলাম, বর্তমানে মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সহসাধারণ সম্পাদক এবং বড়লেখা উপজেলা জাতীয় পার্টির এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাক। আজ থেকে আমি স্বেচ্ছায় জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলাম।’ তিনি আরো লিখেছেন, ‘ মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির কে অসাধারণ সম্পাদক। আপনাদের অবগত করছি যে, আজ থেকে আপনাদের দলের সদস্য ও সম্পাদকের পদ থেকে আমাকে বাতিল করবেন।’
জাপা নেতা আলী আজাদের ফেসবুক স্টেটাসে মৌলভীবাজার-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী আহমেদ রিয়াজ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সাথে আজ থেকে আলী আজাদের কোনো সম্পর্ক নেই! জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী কাউকে দল থেকে বহিষ্কার করার ক্ষমতা শুধু মাননীয় চেয়ারম্যানের! জেলা উপজেলা কমিটি সুপারিশ করতে পারে মাত্র! কিন্তু কেউ যদি নিজের ইচ্ছায় দল ত্যাগ করে তাহলে সেখানে উপজেলা জাতীয় পার্টির করার কিছুই নেই। ফেসবুকের জাতীয় পার্টির নেতা কর্মীদের অনুরোধ করছি তার সব ফেসবুক আইডি থেকে আপনারা নিজেকে সরিয়ে নিবেন!



মন্তব্য করুন