বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মদ উদ্ধার

September 27, 2025,

আব্দুর রব : বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্তে বিজিবির বিশেষ টহল দল ২৪ সেপ্টেম্বর বুধবার রাতে ১৪ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করেছে। এসময় মাদক ব্যবসায়িরা পালিয়ে যায়।

জানা গেছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন নিউ পাল্লাথল বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরের কুমারশাইল পুঞ্জি নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। এসময় মাদক পাচারকারিরা পালিয়ে যায়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক সীমান্তে অবৈধ মদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com