বড়লেখায় জাতীয় কন্যাশিশু দিবসে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
October 8, 2025,

আব্দুর রব : বড়লেখা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বুধবার জাতীয় কন্যাশিশু দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সঞ্চালনায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেল শিক্ষা (প্রাথমিক) অফিসার একেএম জোবায়ের আলম, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌরসভার সহকারি প্রকৌশলী রাজীব বড়ুয়া, কিশোরী ক্লাবের প্রশিক্ষক খালেদা আক্তার, সঙ্গীত শিক্ষক মৌমিতা পাল প্রমুখ।



মন্তব্য করুন