গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রে/ফ/তা/র

October 25, 2025,

আব্দুর রব : বড়লেখা শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার কবিরা গ্রামের কাটাখাল ব্রিজের পশ্চিম পাশের রাস্তার নিচে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন- উপজেলার কবিরা গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে রেজাউল করিম (১৯) ও ব্রাহ্মণবাড়িয়া সদরের ছোট বাকাইল মধ্যপাড়া গ্রামের মকুল মিয়ার ছেলে এবং উত্তর শাহবাজপুর ইউনিয়নের কবিরা গ্রামের আলী ব্রিকস ফিল্ডের কর্মচারি ইউসুফ মিয়া (৩২)।

থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ  গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com