বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

November 1, 2025,

আব্দুর রব : বড়লেখায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

শুক্রবার ৩১ অক্টোবর বিকেলে বড়লেখা পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

বিকেলে বড়লেখা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‌্যালিটি দক্ষিণবাজারে পথসভায় মিলিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা পৌর যুবদলের আহ্বায়ক শফিকুজ্জামান শফিক।

পৌর যুবদলের ২নং ওয়ার্ড আহ্বায়ক শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু। প্রধান বক্তা ছিলেন বড়লেখা পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন আহমদ।

এ সময় বড়লেখা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুজ্জামান রফিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, মুজিবুর রহমান ময়নুল ও খন্দকার আহমদ মজনু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম ও ফয়ছল আহমদ, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক ছাত্রদল নেতা নাসিম আহমদ চৌধুরী সাকিফ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক আহমদ সামাদ ফায়েক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিক আহমেদ, পৌর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক কবির আহমদ, পৌর যুবদল সদস্য লাবিদ আহমদ, ময়নুল ইসলাম ও দেলোয়ার হোসেন, তালিমপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছালেহ আহমদ ও এবাদুর রহমান চৌধুরী, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদলের প্রতিটি কর্মী আজও গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় মুক্তির সংগ্রামে অঙ্গীকারবদ্ধ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com