বিজিবির বিশেষ অভিযানে আড়াই টন ভারতীয় পেঁয়াজসহ পিকআপ ভ্যান আ/ট/ক

November 8, 2025,

আব্দুর রব : বিজিবি-৫২ (বিয়ানীবাজার) ব্যাটালিয়নের আওতাধীন গজুকাটা বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে বিয়ানীবাজার উপজেলার দুবাগ মোড় এলাকা থেকে ৩ লক্ষাধিক টাকা মূল্যের আড়াই টন ভারতীয় অবৈধ পেঁয়াজসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে।

শনিবার ৮ নভেম্বর সকালে বিজিবির বিশেষ অভিযানের খবরে পাচারকারি ও পিকআপ চালক পালিয়ে যায়। বিকেলে বিজিবি অবৈধ পেঁয়াজসহ পিকআপ ভ্যান কাষ্টমসে জমা দিয়েছে।

বিজিবি জানিয়েছে, ভারতীয় অবৈধ পেঁয়াজের একটি চালান যাওয়ার গোপন সংবাদে শনিবার সকালে বিজিবি গজুকাটা বিওপির একটি টহলদল বিশেষ অভিযানে নামে। সকাল আনুমানিক সাড়ে আট ঘটিকার দিকে সীমান্ত হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বিয়ানীবাজার দুবাগ মোড় নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় বিজিবি সদস্যরা ২ হাজার ৫শ’ কেজি ভারতীয় অবৈধ পেঁয়াজবাহী একটি পিকআপ জব্দ করে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, উক্ত ভারতীয়  পেঁয়াজের সিজার মূল্য প্রায় ৩ লাখ টাকা এবং পিকআপটির সিজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com