জুড়ীতে ভারতীয় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ি গ্রে/ফ/তা/র

November 8, 2025,

আব্দুর রব : বিজিবি-পুলিশের যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে এক কেজি ভারতীয় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে।

শুক্রবার ৭ নভেম্বর রাতে জুড়ী উপজেলার ধামাই চা বাগানে এই অভিযান চালানো হয়।

এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মাদক বিক্রির ৬ হাজার ৩শ’ ২০ টাকা জব্দ করেছে পুলিশ। এব্যাপারে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার আসামিদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে- ধামাই চা বাগানের মৃত হরিদাস রুদ্র পালের ছেলে বিন্দু রুদ্র পাল (৫০), মৃত মানিক রুদ্র পালের ছেলে নিত্য রুদ্র পাল (২৬) ও সেবো রিকমুনের ছেলে ইন্দ্রজিৎ রিকমুন (২৪)।

জানা গেছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো. মাহফুজার রহমান ও জুড়ী থানার এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে বিজিবি জুড়ী বিওপি ও থানা পুলিশের যৌথ টাস্কফোর্স সীমান্ত হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে ধামাই চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।

জুড়ী থানার ওসি মো: মুর্শেদুল আলম ভুঁইয়া জানান, এব্যাপারে এসআই নাসির উদ্দিন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com