বড়লেখায় অবৈধভাবে ফসলি জমির মাটি কর্তনে ট্রাক্টর  মালিককে জরিমানা

December 28, 2025,

আব্দুর রব : বড়লেখায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে পরিবহনের প্রস্তুতিকালে ট্রাক্টর মালিক আব্দুল হান্নানকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের অপরাধে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ২৭ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার তালিমপুর ইউনিয়নের গগড়া (বড়ময়দান) এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।

সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া জানান, পরিবেশ ও কৃষি জমি রক্ষায় অবৈধ মাটি কর্তন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com