ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বড়লেখা-জুড়ী আসনে ৭ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা

January 7, 2026,

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন (বড়লেখা-জুড়ী) আসনের বৈধ ঘোষিত মোট প্রার্থী ৭ জন। তাদের প্রত্যেকের হলকনামায় প্রদত্ত তথ্যানুযায়ী কার কতটুকু শিক্ষাযোগ্যতা তা তোলে ধরা হল।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) :

হলনামা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ এর শিক্ষাগত যোগ্যতা স্নাতক, মোহাম্মদ আমিনুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী) এর শিক্ষাগত যোগ্যতা কামিল, মো: আব্দুন নূর (গণঅধিকার পরিষদ) এর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, লোকমান আহমদ (খেলাফত মজলিস) এর শিক্ষাগত যোগ্যতা ফাজিল ১ম বর্ষ, বেলাল আহমদ (স্বতন্ত্র) এর শিক্ষাগত যোগ্যতা কামিল, আহমদ রিয়াজ (জাতীয় পার্টি) এর শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি, মো: শরিফুল ইসলাম (গণফ্রন্ট) এর শিক্ষাগত যোগ্যতা  এলএলবি। মনোনয়নপত্র ৭ জন প্রার্থী দাখিল করলে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করা হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৮১৬ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com