গণফ্রন্ট প্রার্থী শরিফুল ইসলামের মতবিনিময়

January 24, 2026,

আব্দুর রব : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় আসনের গণফ্রন্ট মনোনীত মাছ মার্কার সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলাম ২৩ জানুয়ারি শুক্রবার বিকেলে বড়লেখা পৌরশহরে নিজ বাসভবনে নির্বাচনি মতবিনিময় সভা করেছেন।

মতবিনিময় সভায় শরিফুল ইসলাম বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে গণফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করছে। তিনি বলেন, জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের  কোনো বিকল্প নেই। ‎মৌলভীবাজার-১ আসনের বড়লেখা ও জুড়ী উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার বঞ্চিত। নির্বাচিত হলে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন। তিনি আগামি ১২ ফেব্রুয়ারীর সংসদ নির্বাচনে মাছ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com