বড়লেখায় দায়িত্বপ্রাপ্ত অংশীজনের সাথে সংযোগ স্থাপন বিষয়ক কর্মশালা

January 26, 2026,

আব্দুর রব : বড়লেখা নারী শিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার ২৬ জানুয়ারি দায়িত্বপ্রাপ্ত অংশীজনদের সাথে সংযোগ স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবি আয়োজিত কর্মশালায় উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা হাজী আপ্তাব মিয়া উচ্চ বিদ্যালয় ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের মাধবকুণ্ড উচ্চ বিদ্যালয়ের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।

প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও এফআইভিডিবি’র উপজেলা প্রকল্প সমন্বয়ক রুম্মানা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন মৌলভীবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মো: মাজহারুল মজিদ, বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার সীমা সিদ্দিকা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট স্কুলের দুইজন সহকারি শিক্ষক ও দুইজন ইউপি সচিব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com