যেখানে গুনের সমাদর নেই সেখানে গুণীর জন্ম হয় না-সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান

February 16, 2026,

আব্দুর রব : সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, যেখানে গুনের সমাদর নেই, সেখানে গুণীজনের জন্ম হয় না। একজন শিক্ষকের ছাত্র যখন পুঁিথগত শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষায় যোগ্য হয়ে কর্মজীবনে ভাল কোনো অবস্থানে আসীন হয়, তখন ওই শিক্ষক যে কত খুশি হন, আনন্দিত হন তা প্রকাশ করার কোনো ভাষা পৃথিবীতে তৈরী হয়নি। তখনই একজন শিক্ষক তার শিক্ষাদানের স্বার্থকতা খোঁজে পান, তৃপ্ত হন, ওই ছাত্রের জন্য মন থেকে দোয়া আর্শীবাদ করেন। আজকের বিদায়ী প্রধান শিক্ষক এনাম উদ্দিন স্যার সম্পর্কে উনার প্রাক্তন ছাত্র ও সহকর্মীদের কাছ যে কথাগুলো শুনছিলাম, আমি প্রত্যাশা করছি, এই প্রতিষ্ঠান থেকে এনাম স্যারের চেয়ে আরো বড় গুণী মানুষ তৈরী হবে।

তিনি শনিবার ১৪ ফেব্রুয়ারি বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিনের অবসরগ্রহণ জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংবর্ধিত প্রধান শিক্ষক এনাম উদ্দিন চলিত বছরের ১২ জানুয়ারি প্রায় ৩৯ বছরের সফল শিক্ষকতা জীবন সম্পন্ন করে অবসরগ্রহণ করেন। তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালনকালীল অবসরগ্রহণ করেন। জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় তিনি জেলা ও সিলেট বিভাগীয় শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান হিসেবে পেয়েছেন সম্মাননা সনদ ও ক্রেষ্ট।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ওয়াদিুল হকের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মিফতা উদ্দিন রিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিয়াজ উদ্দীন, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উৎস প্রকাশনীর কর্ণধার, নাগড়ি গবেষক ও প্রকাশক মোস্তফা সেলিম, অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক আব্দুস সালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অজয় চন্দ্র দাস, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সদ্য সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ মালিক, টেকাহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কবির আহমদ, সাংবাদিক কাজী রমিজ উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com