বড়লেখায় কৃষিজমির মাটি কেটে খাল ভরাট : অর্ধলক্ষ টাকা জরিমানা

February 16, 2026,

আব্দুর রব : বড়লেখায় অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তন করে খাল ভরাটের দায়ে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত খয়রুল ইসলাম নামক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। খয়রুল ইসলাম উপজেলার সুড়িকান্দি গ্রামের আজির উদ্দিনের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, দন্ডিত ব্যক্তি অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে খাল ভরাটের ফলে বন্যার ঝুঁকি বৃদ্ধি ও পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ার আশংকা সৃষ্ঠি হয়েছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে দ্রুত সময়ের মধ্যে অবৈধভাবে ভরাটকৃত মাটি খাল হতে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com