বড়লেখায় অধিক দামে মাংস বিক্রি, কসাইকে জরিমানা

February 21, 2026,

আব্দুর রব : বড়লেখা পৌরশহরের হাজীগঞ্জ বাজারে অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রির দায়ে বিক্রেতা আব্দুল কাইয়ুমকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

ইউএনও গালিব চৌধুরী জানান, ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। রমজানে ন্যায্য মূল্যে জিনিসপত্র বিক্রয় নিশ্চিতকরণের লক্ষ্যে প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com